কাপাসিয়ায় চাচাতো ভাইয়ের দার কোপে যুবক নিহত

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬ , ১১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিলয় সরকার (২২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ পাবুর গ্রামে ঘটনা ঘটে।

নিহত নিলয় সরকার দক্ষিণ পাবুর গ্রামের মনির সরকারের ছেলে। ঘটনায় অভিযুক্ত তার চাচাতো ভাই রাসেল সরকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন।

 

নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির চলাচলের পথ আশপাশের এলাকায় রাসেল সরকার প্রায়ই গরু চরাতেন। এতে বাড়ির আঙিনার আশপাশে থাকা বিভিন্ন ফলজ গাছ অন্যান্য গাছপালার ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে নিলয় কয়েকবার রাসেলকে বাড়ির পাশে গরু না চরানোর জন্য অনুরোধ করেন। প্রয়োজনে ঘাস কেটে গরুকে খাওয়ানোর কথাও বলেন তিনি।

 

নিহতের ছোট বোন মিলি সরকার জানান, শনিবার সকালে আবারও বাড়ির পাশে রাসেল গরু চরাতে গেলে বিষয়টি নিয়ে নিলয় রাসেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পরিবারের সদস্য স্থানীয়দের সহযোগিতায় নিলয়কে বাড়ি থেকে দূরে বলখেলা বাজারে পাঠিয়ে দেওয়া হয়।

 

পরিবারের দাবি, দুপুরে নিলয় মোটরসাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাসেলের বাড়ির কাছাকাছি পৌঁছালে তাকে একা পেয়ে রাসেল ধারালো দা দিয়ে হামলা চালান। সময় নিলয়ের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় নিলয়কে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্ত রাসেল মোটরসাইকেলযোগে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের।

 

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা নিলয়কে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের আহমেদ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

 

বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, যুবক নিহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের বিষয়েও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে নিলয় সরকারের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

দেশজুড়ে/সবুজ