১৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬ , ১২:১১ এএম

অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সময় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে রোববার (৩০ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। পূর্বাভাসের আওতায় থাকা জেলাগুলো হলো রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার সিলেট। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোতে নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।


দেশজুড়ে/ডেস্ক