দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ , ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ
নিজস্ব
প্রতিবেদক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় বহুতল ভবনের ১০ তলা থেকে
নিচে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামে এক বাংলাদেশি শ্রমিকের
মৃত্যু হয়েছে।
বুধবার
(২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে
বলে জানা গেছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মিল্লাত হোসেন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত
মিল্লাত হোসেনের মরদেহ বর্তমানে মালয়েশিয়ায় রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ দেশে
পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দেশজুড়ে/ডেস্ক
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10