এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, দেশজুড়ে নানা আয়োজনে উৎসব

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ , ১১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়েছে। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন সাংবাদিক, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এনটিভি সংবাদ, তথ্য ও বিনোদনের মাধ্যমে দর্শকের আস্থা অর্জন করেছে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তারা আরও বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও এনটিভি পেশাদার সাংবাদিকতার ধারা বজায় রেখেছে। ভবিষ্যতেও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থে কাজ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক সম্প্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


অনুষ্ঠানগুলোতে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় এনটিভির দীর্ঘমেয়াদি সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করা হয়।


শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে একে অপরকে শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিরা। পাশাপাশি দেশের গণমাধ্যমের বিকাশে এনটিভির অবদান আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।


দেশজুড়ে/সবুজ