দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ , ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (২১ মার্চ) দুপুরে
তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম, বিশেষ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনের
সময় স্বাস্থ্যমন্ত্রী হঠাৎ করে হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে রোগীদের জন্য প্রস্তুত খাবার নিজে খেয়ে তার মান যাচাই করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
এ সময় এক অসচ্ছল গ্যাস্ট্রো রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে রাজধানীর বিশেষায়িত গ্যাস্ট্রো হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি।
হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে
সংশ্লিষ্টদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের স্বাস্থ্যখাতকে আরও উন্নত ও স্বচ্ছ করতে
সম্মিলিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও জানান, অল্প সময়ের মধ্যেই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও উন্নত সেবাকেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শন শেষে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও হাসপাতালের পরিচ্ছন্নতায়
সন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর আলম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10