এলেঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫, আহত ৬

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ , ০১:৩২ পিএম

অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত জন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস পুলিশ সূত্রে জানা যায়, রডবোঝাই একটি ট্রাকে কয়েকজন যাত্রী উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।


এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজ শেষে আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়।


যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


 দেশজুড়ে/সবুজ