দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শফিকুর
রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে
ইসলামী–এর আমির।
দলের নায়েবে আমির সৈয়দ
আবদুল্লাহ
মুহাম্মদ
তাহেরকে বিরোধীদলীয় উপনেতা
করা হয়েছে। এছাড়া জাতীয়
নাগরিক
পার্টি
(এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ
হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার
সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত সংসদীয়
দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া
হয়। ঢাকা–১২ আসন থেকে
নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য সাইফুল
আলম
খান
মিলন
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সংসদীয়
দলের একটি সূত্র জানিয়েছে, শিগগিরই ১১–দলীয় জোটের
পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে দুপুরে
জামায়াতের সংসদ সদস্যরা শপথ নেন। পরে এনসিপির সদস্যরাও শপথ গ্রহণ করেন। পাশাপাশি ১১–দলীয় নির্বাচনী
ঐক্যের নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10