দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ইউনিভার্সিটি
অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য হিসেবে
নিয়োগ পেয়েছেন অধ্যাপক সামসাদ মর্তূজা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের
ভিত্তিতে তাঁকে এ পদে নিয়োগ
দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক সামসাদ এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের সহ-উপাচার্য হিসেবে দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।
দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অধ্যাপনায় যুক্ত আছেন। ইংরেজি সাহিত্যে তিনি যুক্তরাজ্যের বার্কবেক কলেজ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)-এ ফুলব্রাইট পোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণা সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি পেন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও গবেষণায় তাঁর অবদান দেশ-বিদেশে প্রশংসিত। ইউল্যাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নতুন গতি পাবে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10