সারাদেশে খাল খননে অবৈধ দখল উচ্ছেদ হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৭ মে ২০২৬ , ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

সারাদেশে খাল খননের মাধ্যমে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হচ্ছে খাল পুনঃখনন এবং জনস্বার্থে কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার ( মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন উদ্বোধনী স্থান পরিদর্শন করেন। আগামী ১৬ মে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

 

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন খাল এখনো নিজস্ব অবস্থানে রয়েছে। তবে অনেক জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ, বর্জ্য ফেলা এবং দখলের ঘটনা ঘটেছে। এসব দখলদারদের সরিয়ে খালগুলোকে পুনরুদ্ধার করা হবে। কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিলেও জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের সহায়তায় তা মোকাবেলা করা হবে বলে জানান তিনি।

 

তিনি আরও বলেন, নতুন পরিকল্পনা উদ্যোগের মাধ্যমে একটি আধুনিক পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। জন্য জনগণের সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

 

পানিসম্পদমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কার্যক্রম একটি আন্দোলনের রূপ নিয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে সরকার আবারও দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন জেলায় জনপ্রতিনিধি প্রশাসনের উদ্যোগে কার্যক্রম চলমান রয়েছে এবং এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

 

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন খাল খনন কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে গেছে এবং দখলের শিকার হয়েছে। এসব খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ সচল রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

 

সময় চাঁদপুর- আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর- আসনের সংসদ সদস্য এম হান্নান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী ১৬ মে প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী।