দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
কিশোরগঞ্জের
পাকুন্দিয়ায় মো. জুবায়েদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে
হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কোদালিয়া-হোসেনপুর সড়কের শৈলজানি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত
জুবায়েদ উপজেলার চরপলাশ গ্রামের বাসিন্দা মো. আলতাব উদ্দীনের ছেলে। তিনি পেশায় পোলট্রি খামারি ছিলেন।
স্থানীয়
সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জুবায়েদ কোদালিয়া বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথে শৈলজানি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার
পর স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় জুবায়েদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
পাকুন্দিয়া থানার পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10