দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
দেশের
স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত ও মানহীন ক্লিনিক
চলতে দেওয়া হবে না বলে কঠোর
হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি বলেন, কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসাসেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে। অনিয়মের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট
করেন তিনি।
তিনি আরও জানান, রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের সব এলাকায় সম্প্রসারিত হবে।
ঈদুল ফিতর উপলক্ষে দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তার ভাষায়, দীর্ঘ সময়ের মধ্যে এবারের ঈদ সবচেয়ে শান্তিপূর্ণভাবে
উদযাপিত হয়েছে। দ্রব্যমূল্য স্বাভাবিক থাকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মানুষ স্বস্তিতে উৎসব উদযাপন করতে পেরেছে।
সব
মিলিয়ে এবারের ঈদ উদযাপনকে ইতিবাচক
হিসেবে মূল্যায়ন করেন তিনি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10