দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ , ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ
রাজধানী
ঢাকায় দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে ভ্যাপসা
গরমে জনজীবনে অস্বস্তি বাড়ার আশঙ্কা রয়েছে।
শনিবার
(১১ এপ্রিল) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে
বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে, ফলে গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। আজ রাজধানীতে বৃষ্টির
কোনো সম্ভাবনা নেই।
পূর্বাভাস
অনুযায়ী, দিনের তাপমাত্রা ১ থেকে ২
ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, যা
ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।
এদিকে
দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক
থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫
কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক
৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায়
রাজধানীতে কোনো বৃষ্টিপাতও হয়নি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10