দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ , ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
কামরাঙ্গীরচরে হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর
ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান। একই সঙ্গে অসুস্থ আরেক সন্তানের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
‘হামে
আক্রান্ত এক সন্তানের মৃত্যু,
অন্য সন্তানকে নিয়ে আতঙ্কে মা’—এমন একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। পরে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দেন।
শনিবার
(১৮ এপ্রিল) বিকেলে তারেক রহমানের পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শামীম-নাহার
দম্পতির বাসায় যান। সেখানে গিয়ে তারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অসুস্থ শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
পরিবার
সূত্রে জানা গেছে, তাদের দুই সন্তান নিহাল (৬) ও সিয়াম
(৩) হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। পবিত্র ঈদুল ফিতর-এর দিন ছোট
ছেলে সিয়ামের মৃত্যু হয়। বর্তমানে বড় ছেলে নিহালের
শারীরিক অবস্থা নিয়ে পরিবারটি উদ্বিগ্ন।
এ
সময় প্রতিনিধি দলের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসহ বিভিন্ন
পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দেশের সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের সহায়তা
কার্যক্রম অব্যাহত থাকবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10