দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ , ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ
একসময় অস্থিসন্ধির ব্যথা মূলত বয়স্কদের সমস্যার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সাম্প্রতিক সময়ে কম বয়সিদের মধ্যেও এই সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাসই এই সমস্যার পেছনে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, শরীরচর্চার ভুল পদ্ধতি অস্থিসন্ধির ব্যথা বাড়ানোর অন্যতম কারণ। ব্যায়ামের আগে যথাযথ ওয়ার্ম আপ না করলে পেশি ও জয়েন্টে আঘাত লাগতে পারে। এছাড়া অনিয়মিত ব্যায়াম—কিছুদিন করার পর দীর্ঘ বিরতি নিয়ে হঠাৎ বেশি চাপ দেওয়া—এটিও ঝুঁকিপূর্ণ। ধীরে ধীরে শরীরকে অভ্যস্ত করে ব্যায়াম করা জরুরি।
এছাড়া দীর্ঘক্ষণ একটানা বসে থাকার অভ্যাসও সমস্যাকে বাড়িয়ে দেয়। এতে শরীরে রক্তসঞ্চালন কমে যায় এবং অস্থিসন্ধির জন্য প্রয়োজনীয় তরলের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়। ফলে পেশি শক্ত হয়ে যায় এবং জয়েন্টে অতিরিক্ত চাপ পড়ে, যা ব্যথার কারণ হতে পারে।
ভুল ধরনের জুতো ব্যবহারের কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে অতিরিক্ত হাই হিল বা পর্যাপ্ত কুশনিংবিহীন জুতো শরীরের ভারসাম্য নষ্ট করে এবং অস্থিসন্ধিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
পাশাপাশি পুষ্টির ঘাটতিও একটি গুরুত্বপূর্ণ কারণ। ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও কোলাজেনের অভাবে হাড় ও তরুণাস্থি দুর্বল হয়ে পড়ে এবং প্রদাহ বাড়ে। তাই সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।
বিশেষজ্ঞদের মতে, সঠিক জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে অস্থিসন্ধির ব্যথা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10