দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ , ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
দেশে
হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায়
(বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক শিশুর মৃত্যু
হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যুর
খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার
(৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন
অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে
আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটি ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন, রাজশাহী
বিভাগে ৪ জন এবং
সিলেট বিভাগে ১ জন রয়েছে।
এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
এদিকে
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। তাদের মধ্যে ৬৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তবে
কিছুটা স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায়
চিকিৎসা শেষে ৫৬০ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা
বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন এবং রাজশাহী
বিভাগে ৮৯ জন শিশু
সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10