দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২৬ , ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে এক বাবা ও
তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটী
ইউনিয়নের মেরুয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকুল গ্রামের
বাসিন্দা খাদেমুল ইসলাম (৩২) এবং তার ৯ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তার।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খাদেমুল
ইসলাম তার মেয়েকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
পথে মেরুয়াঘোনা এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় বসে থাকা
অবস্থায় বাবা-মেয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত মির্জাপুর
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা
করেন।
নিহত খাদেমুল ইসলামের স্বজন মিলি আক্তার জানান, তারা
আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে আকস্মিক বজ্রপাতের ঘটনায় এমন
মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক ডা. স্বর্ণালী আক্তার
রুম্পা। তিনি জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10