গুলশানে দুই স্পা সেন্টারে অভিযান, নারী-পুরুষসহ ৫৩ জন আটক

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬ , ০১:০৬ এএম

অনলাইন সংস্করণ

ঢাকা প্রতিনিধি: রাজধানীর গুলশান এলাকায় দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকার দুটি স্পা সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করা হয়েছে।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনাটি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।


দেশজুড়ে/সবুজ