নিখোঁজ তাফসিরুল ইসলাম অন্তরের সন্ধান মিলেছে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬ , ০৩:২২ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষা ও উৎকণ্ঠার পর স্বস্তির খবর পেয়েছে নিখোঁজ তাফসিরুল ইসলাম অন্তরের পরিবার। নিখোঁজের পর অবশেষে তার সন্ধান পাওয়া গেছে। বর্তমানে সে ঢাকার বিমানবন্দর এলাকায় অবস্থান করছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ থাকার পর অন্তর নিজেই তার বাবার মোবাইল ফোনে যোগাযোগ করে। ফোনে সে বিমানবন্দর এলাকায় থাকার কথা জানায় এবং তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বাবার কাছে অনুরোধ করে।

ছেলের ফোন পাওয়ার পর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। পরে অন্তরের বাবা ও পরিবারের সদস্যরা তাকে বাড়িতে ফিরিয়ে আনতে দ্রুত বিমানবন্দর এলাকার উদ্দেশে রওনা হন।

এর আগে অন্তর নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল। তার সন্ধান পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

তবে অন্তর কীভাবে বিমানবন্দর এলাকায় পৌঁছেছে এবং নিখোঁজ থাকার সময় কোথায় ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তাকে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে আনার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

অন্তরের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে। পাশাপাশি অন্তরের সন্ধানের জন্য যারা দোয়া, সহযোগিতা ও বিভিন্নভাবে পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে অন্তরের সুস্থতা ও নিরাপদে বাড়ি ফেরার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।


দেশজুড়ে/সবুজ