দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ , ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কাপাসিয়া
উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ
সালাহউদ্দিন
আইউবী-কে সংবর্ধনা দিয়েছেন
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে
কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার কয়েকশ
শিক্ষক উপস্থিত ছিলেন।
কাপাসিয়া
উপজেলা
আদর্শ
শিক্ষক
ফেডারেশন-এর সভাপতি অধ্যক্ষ
মুহ.
হারুনুর
রশিদ
মোল্লা-র সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী।
এ সময় আরও
বক্তব্য দেন মো.
শেফাউল
হক,
মো.
ফরহাদ
হোসেন
মোল্লা,
টোক শরীফ মমতাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ
তাজউদ্দিন,
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.
মাহমুদুল
হক,
কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক
শামসুল
হুদা
লিটন,
কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো.
ফাইজুল
কবীর
সিদ্দিকী,
কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.
শামসুল
ইসলাম,
বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.
নুরুজ্জামান
মোল্লা
এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোতালিব
হোসেন
সবুজ,
মো.
আশরাফুল
ইসলাম,
মুসলিমা
আক্তার
সুইটি
ও মো.
নজরুল
ইসলাম
প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানিয়ে উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ সালাহউদ্দিন আইউবী শিক্ষকদের সম্মান ও মর্যাদা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কাপাসিয়ার শিক্ষা খাতের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10