কাপাসিয়ার পাঁচ হত্যা মামলার অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬ , ০৭:৪২ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে শ্যালককে হত্যার আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার মরদেহ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুর ২টার দিকে লৌহজং উপজেলার ঘোড়দৌড় এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে Gazipur District Police মরদেহটি ফোরকান মোল্লার বলে শনাক্ত করে। লাশ গাজীপুরে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সংবাদ সম্মেলনে মো. শরিফ উদ্দীন জানিয়েছিলেন, ফোরকান মিয়া পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

পুলিশ জানায়, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। পরিবারের সদস্য মামলার বাদী ধারণা করছেন, ওই ব্যক্তি ফোরকান হতে পারেন। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া বিষয়টি শতভাগ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছিল পুলিশ।

 

গত মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (), ফারিয়া () এবং শ্যালক রসুল মিয়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফোরকান পেশায় প্রাইভেটকার চালক ছিলেন। ঘটনার পরদিন সকালে তিনি আত্মীয়কে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেন বলে অভিযোগ রয়েছে।

 

পরে বাড়িতে গিয়ে প্রতিবেশীরা পরিবারের পাঁচ সদস্যের গলাকাটা মরদেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করে পুলিশ। সেসব কাগজে স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ পরকীয়ার অভিযোগের উল্লেখ ছিল।

 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


দেশজুড়ে/সবুজ