প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ
দেশে
বায়ুবাহিত রোগ হাম-এর প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে
আক্রান্ত হয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৮৫ শিশু।
বৃহস্পতিবার
(২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে
প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, নতুন চার শিশুসহ চলতি বছর এখন পর্যন্ত হামে অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর
মধ্যে শুধু মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ শিশু, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে
তুলেছে।
রাজধানী
ঢাকার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি দ্রুত এক
শিশু থেকে আরেক শিশুর মধ্যে ছড়িয়ে পড়ে।
রোগটিতে
আক্রান্ত হলে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের গুরুতর সংক্রমণ এনসেফালাইটিসের
মতো জটিলতা দেখা দিতে পারে, যা অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে।
স্বাস্থ্য
বিভাগ সকল অভিভাবককে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ রোধে সতর্কতা বাড়ানোর
আহ্বান জানিয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10