দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ , ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
কাপাসিয়া
উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক
মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে
উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মহড়া ও শোভাযাত্রা বের
করা হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম।
অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল আলম সবুজ, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফারুক হোসেন প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা শোভাযাত্রা ও মহড়ায় অংশগ্রহণ করেন।
পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কাপাসিয়া স্টেশনের প্রশিক্ষিত সদস্যরা আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করে বিশেষ মহড়া পরিচালনা করেন। এতে উপস্থিতদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10