দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৪ এএম
অনলাইন সংস্করণ
অফিসে উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের
আইন ও বিচার বিভাগ।
নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত না থাকা বা
অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার জারি করা এক অফিস আদেশে
বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে অনুপস্থিতি, দেরিতে অফিসে আসা কিংবা সময়ের আগে কর্মস্থল ত্যাগ করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে
সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বেলা সাড়ে তিনটার আগে এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল পাঁচটার আগে অফিস ত্যাগ করা যাবে না।
দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে
অফিসের সময়ের মধ্যে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান—যেমন যুগ্ম সচিব বা সলিসিটর—এর
পূর্বানুমতি নিতে হবে। পাশাপাশি নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10