নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যা: মায়ের মামলায় ৫ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ক্ষোভ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০২ পিএম

অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদী হয়ে মাধবদী থানায় জনকে আসামি করে মামলা করেন।

ওই রাতেই জেলা পুলিশ ্যাব-১১ সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযানে মাধবদীর কোতালীরচর হোসেন বাজার এলাকা থেকে এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনকোতালীরচর এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মো. এবাদুল্লাহ (৪০), একই এলাকার মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০), মাধবদী হোসেন বাজার এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে গাফফার (৩৪), মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান (৬৫) এবং তাঁর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২)


মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মামলার এজাহারভুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


এর আগে বৃহস্পতিবার সকালে মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।


স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিহতের বাবা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সূত্রে তিনি স্ত্রী মেয়েকে নিয়ে মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১৫ দিন আগে স্থানীয় কয়েকজন যুবক মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।


পরিবারের দাবি, গত বুধবার রাত ৯টার দিকে মেয়েকে নিয়ে খালার বাড়ি যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও না পেয়ে পরিবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে সরিষা ক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।


ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দ্রুত গ্রেপ্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক সামাজিক নেতারা।


বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী- আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুষ্ঠু তদন্ত সব অপরাধীর গ্রেপ্তারের আহ্বান জানান। তিনি বলেন, নিহতের পরিবার যাতে ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।


ছাড়া জেলা জামায়াতে ইসলামী সভাপতি মোসলেহ উদ্দীন সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন জনিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ, শোক নিন্দা জানিয়ে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।


 দেশজুড়ে/সবুজ