মোবাইল চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, বাজারে চাঞ্চল্য

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ০৬ জুন ২০২৬ , ১১:৪১ পিএম

অনলাইন সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করে প্রকাশ্যে তার মাথা ন্যাড়া করার ঘটনা ঘটেছে। সময় তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশাও আঁকা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। পরে সন্দেহভাজন ওই যুবককে আটক করে স্থানীয় কয়েকজন জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং সেখানে বিশেষ নকশা আঁকা হয়।

 

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

বিষয়ে মাধবপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া উচিত। কালীগঞ্জ বাজারের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা যাচাই বিচার নিশ্চিত করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, জনতার নয়।

 

দেশজুড়ে/সবুজ