মাজার ও সুফি ঐতিহ্য রক্ষায় ঢাবিতে প্রতিবাদ কর্মসূচি

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৫ মে ২০২৬ , ০৬:২৯ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী (.) মাজারে হামলার অভিযোগের প্রতিবাদে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত কর্মসূচিতে মাজার পীরদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

                                                                              

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে মাজার ধর্মীয় ঐতিহ্যের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ভারতে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানানো হয়।

 

শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মাজার সুফিবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি। তারা এসব ঘটনায় প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।

 

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী (.) মাজার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৭০ থেকে ৮০ জনের একটি দল লাঠিসোঁটা পাইপ নিয়ে মাজারে প্রবেশ করে। তারা সেখানে অবস্থানরত মুরিদ জিয়ারতকারীদের মারধর করে এবং এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে।

 

তবে পুলিশ হামলার অভিযোগ অস্বীকার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সেখানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। পুলিশের ভাষ্যমতে, স্থানীয় জামায়াতের কিছু নেতাকর্মী ওই অভিযানে অংশ নিয়েছিলেন।

 

দেশজুড়ে/সবুজ