দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৬ , ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের
টঙ্গীর হাজী মাজার বস্তিকে কেন্দ্র করে মাদক কারবারিদের সঙ্গে এক পুলিশ কর্মকর্তার
কথিত আর্থিক লেনদেনের অডিও ফাঁসের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ফাঁস হওয়া মোবাইল কথোপকথনে জিএমপির এক উপ-পরিদর্শক
(এসআই) মাসিক ৫০ হাজার টাকা
দাবি করছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি
একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে টঙ্গীর হাজী মাজার বস্তিতে চলা মাদক কারবার নিয়ে তথ্য প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে এক
মাদক কারবারির লাইনম্যানের সঙ্গে জিএমপির গোয়েন্দা বিভাগের দক্ষিণ জোনের এসআই অলিউল্লাহর কথোপকথনের অডিও প্রচার করা হয়।
অডিওতে
শোনা যায়, এসআই অলিউল্লাহ ৪০ হাজার টাকা
পাওয়ার কথা উল্লেখ করে মাসিক ৫০ হাজার টাকার
কমে রাজি নন বলে জানান।
এসময় অপর প্রান্ত থেকে মাসে ২০ হাজার টাকা
দেওয়ার প্রস্তাব করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
তবে
অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআই অলিউল্লাহ। তিনি বলেন, প্রচারিত কথোপকথন তার নয়; তাকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলকভাবে এটি তৈরি করা হয়েছে।
এ
বিষয়ে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন জানিয়েছেন, ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছে ডিবি বিভাগ।
অন্যদিকে
জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) সাহেব আলী পাঠান বলেন, তদন্ত কার্যক্রম শেষ হয়েছে এবং দ্রুত প্রতিবেদন জমা দেওয়া হবে।
প্রসঙ্গত, টঙ্গী এলাকার বিভিন্ন বস্তিতে দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি ও সেবনের অভিযোগ রয়েছে। সম্প্রতি জিএমপির বিশেষ অভিযানে বিপুল সংখ্যক মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হলেও বড় কারবারিদের ধরতে না পারায় প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অভিযানের আগেই তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মূল হোতারা পালিয়ে যায়।
দেশজুড়ে/ সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10