কাপাসিয়ায় রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত: নবনির্বাচিত এমপি ও বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৭:১৬ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর- (কাপাসিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।

রোববার ( মার্চ) বাদ আসর কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এমপি সালাহউদ্দিন আইউবীর আমন্ত্রণে শাহ রিয়াজুল হান্নান ফলের ঝুড়ি নিয়ে উপস্থিত হন। সময় এমপি দলীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল  দিয়ে শুভেচ্ছা জানান।


প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে কাপাসিয়ার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, চুরি-ডাকাতি ছিনতাই প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন, দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়। উভয়েই এলাকার কল্যাণে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অল্প সময়ের মধ্যেই পূর্ব ঘোষণা ছাড়াই প্রধান দুই রাজনৈতিক দলের দুই প্রতিদ্বন্দ্বীর বৈঠক স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। সচেতন মহলের মতে, উদ্যোগ কাপাসিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে পারে।


বৈঠকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লা, সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবুল ফাত্তাহ্ প্রমুখ।


 দেশজুড়ে/সবুজ