দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৬ , ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ
কাপাসিয়া
(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে
কাপাসিয়া উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অমি ভোমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা
বিএনপির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমান পেরা, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির শেফাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর হোসেন খান, সাধারণ সম্পাদক সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল
ফকির এবং জেলা কৃষক দলের সদস্য সচিব জানে আলম জানু।
প্রধান
অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ হওয়ায় কৃষকদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে
গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ও নিরাপদ কৃষি
পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিষমুক্ত ফসল উৎপাদন, ক্ষতিকর পোকা দমন এবং ফল ও সবজির
সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
তিনি
বলেন, কাপাসিয়ায় উৎপাদিত আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা ও বিভিন্ন শাকসবজির
সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন করা হলে কৃষকরা উপকৃত হবেন।
বক্তব্যে
সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক বলেন, কৃষি
খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খন্দকার আজিজুর রহমান পেরা, শেফাউল হক, আজগর রশিদ খান, সেলিম হোসেন আরজু, এফ এম কামাল ফকির ও জানে আলম জানুসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দেশজুড়ে/সবুজ