কাপাসিয়ায় ইউএইচএফপিওর বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন ২০২৬ , ০৪:০৬ পিএম

অনলাইন সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমানের বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী সাধারণ নাগরিকরা অংশ

মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সিএইচসিপি কামাল হোসেন, মাঠকর্মী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন আসিবসহ অনেকে। নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. মো. হাবিবুর রহমান কাপাসিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আন্তরিকতা, দায়িত্বশীলতা রোগীদের প্রতি মানবিক আচরণের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একজন জনবান্ধব চিকিৎসকের বদলির সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। জনস্বার্থে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করে কাপাসিয়ায় বহাল রাখার দাবি জানান তারা।

 

সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড প্রদর্শন করে বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. মো. হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখা প্রয়োজন।

মানববন্ধন শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


দেশজুড়ে/সবুজ