কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২০ মে ২০২৬ , ০৫:২১ পিএম

অনলাইন সংস্করণ

গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। বুধবার (২০ মে) সকাল ১১টায় কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।

কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. তামান্না তাসনীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. নাহিদুল হক। এছাড়াও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শানীম, কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাসেল সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম এবং কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সফিকুল ইসলাম।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আকরাম হোসেন রিপনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম জাতীয় বিভাগীয় পতাকা উত্তোলন করেন। পরে কেক কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জীবন সম্পদ রক্ষায় কাজ করা সদস্যদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।


দেশজুড়ে/সবুজ