দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুরে
নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের প্রাপ্য ও অধিকার রক্ষায়
সবাইকে সচেতন থাকতে হবে।
শুক্রবার
(২৯ মে) সকালে রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয়
নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিথিকা
বলেন, নতুন বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তিগত উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতি
গুরুত্বপূর্ণ হলেও তা যেন জনগণের
অধিকার ক্ষুণ্ন করে না হয়, সেদিকে
খেয়াল রাখতে হবে।
তিনি
আরও বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ ও সুযোগ-সুবিধা
যথাযথভাবে জনগণের জন্যই ব্যবহার করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করাই জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
এ
সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10