দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ
ইনকিলাব
মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শুটার
ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত
করেছে বলে জানিয়েছে Rumor Scanner।
এদিকে সামাজিক
যোগাযোগমাধ্যমে ফয়সাল করিম মাসুদের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমার
একসঙ্গে তোলা ছবি দাবিতে একটি ফটো ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি বাস্তব
নয়; প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি মনগড়া ছবি।
রিউমার
স্ক্যানার টিম জানায়, এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক
কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও আলোচিত ছবির সত্যতা প্রমাণে কোনো বিশ্বাসযোগ্য
তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে
অনুসন্ধানে দেখা যায়, ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত রাতে ছবিটি পোস্ট
করা হয়। পেজটি পর্যবেক্ষণে জানা যায়, এটি একটি স্যাটায়ার বা প্যারোডিধর্মী পেজ, যেখানে
ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করা হয়। ফলে ধারণা করা হচ্ছে, ছবিটি মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট
হিসেবেই তৈরি ও প্রচার করা হয়েছে।
এছাড়া ছবিটি
পরীক্ষা করা হয় গুগলের এআই–জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী প্রযুক্তি সিন্থআইডি
(SynthID) ব্যবহার করে। গুগলের এআই সিস্টেম Google Gemini–এর মাধ্যমে পরীক্ষা করে দেখা
যায়, ছবিটিতে গুগলের এআই প্রযুক্তি ব্যবহারের ইঙ্গিত রয়েছে।
গুগলের
সিন্থআইডি প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা লেখায় অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক
যুক্ত করে। খালি চোখে এটি দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব।
এমনকি ছবি ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা অন্য সম্পাদনা করার পরও এই ওয়াটারমার্ক থেকে
যায় বলে দাবি করেছে গুগল।
সব মিলিয়ে
অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ফয়সাল করিম মাসুদ ও ফাতিমা তাসনিম জুমার একসঙ্গে থাকা
বলে যে ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে, সেটি বাস্তব নয়; বরং এআই প্রযুক্তি ব্যবহার
করে তৈরি করা একটি ছবি।