দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬ , ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের
ফতুল্লায় পোশাক কারখানার ঝুট (বর্জ্য কাপড়) ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা
ঘটেছে। এতে শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ এবং পথচারীসহ আরও প্রায় ১০ জন আহত
হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে একপর্যায়ে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গুলিবিদ্ধদের
মধ্যে রয়েছেন রাকিব (২৩), রফিক (৪০) এবং মাদ্রাসাছাত্র ইমরান হোসেন (১৩)। গুরুতর
আহত ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা
হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। তার শরীরে গুলি লাগার পর অতিরিক্ত রক্তক্ষরণ
হয় বলে জানা গেছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, একটি গার্মেন্টস কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এ বিরোধের জেরেই
সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় দুই পক্ষের বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
তবে কে বা কারা
গুলি চালিয়েছে, তা এখনও নিশ্চিত
হওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10