দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই ২০২৬ , ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের
ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে
হত্যার পর তার মরদেহ
ল্যাপ-তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে
ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত
ব্যক্তি মো. মোতালেব হোসেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্তান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় মাসদাইর বাজারে একটি লাইব্রেরির পাশাপাশি বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
পুলিশ
জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বৃহস্পতিবার
ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা সড়কের পাশে ল্যাপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা
থানার দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা
জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির সেঁকা দেওয়ারও আলামত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের
ভাষ্য অনুযায়ী, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যার পেছনের কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত
কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10