দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ , ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির আমেজে পার্বত্য জেলা খাগড়াছড়ি-র বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের উপস্থিতি। ঈদের দ্বিতীয় দিনে পাহাড়, মেঘ, ঝরনা আর সবুজে ঘেরা এ জেলায় স্থানীয়দের প্রাণবন্ত ভিড় চোখে পড়েছে।
রোববার
জেলার জনপ্রিয় পর্যটন স্পট আলুটিলা পর্যটনকেন্দ্র, রহস্যময় গুহা, হর্টিকালচার পার্ক
ও রিসাং ঝরনাসহ বিভিন্ন স্থানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে দেখা গেছে অসংখ্য দর্শনার্থীকে।
ঈদের দিন থেকেই এসব এলাকায় মানুষের আনাগোনা শুরু হলেও এবার স্থানীয়দের উপস্থিতিই বেশি
লক্ষ্য করা গেছে।
তবে
জেলার বাইরে থেকে আগত পর্যটকের সংখ্যা তুলনামূলক কম হলেও সাজেক ভ্যালি-তে পর্যটকদের
উপচে পড়া ভিড়ের খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি হয়ে দুই হাজারেরও বেশি পর্যটক আজ সাজেকের
উদ্দেশে যাত্রা করেছেন।
খাগড়াছড়ি
পর্যটন মোটেলের ম্যানেজার ক্যাচিং মারমা জানান, জ্বালানি সংকটের কারণে ব্যক্তিগত যানবাহন
চলাচল কমে যাওয়ায় দূর-দূরান্ত থেকে পর্যটকদের আগমন প্রত্যাশার তুলনায় কম হয়েছে। এর
প্রভাব পড়েছে জেলার হোটেল ও রিসোর্ট বুকিংয়েও—অনেক
জায়গায় বুকিং কমে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে,
জেলা পরিষদ পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কান্তি বিকাশ ত্রিপুরা বলেন, বাইরের পর্যটক
কম হলেও স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
পর্যটন সংশ্লিষ্টদের আশা, সাজেক ভ্যালি থেকে পর্যটকরা ফিরে আসার পর আগামী দিনে খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও দর্শনার্থীর সংখ্যা বাড়তে পারে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10