দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ , ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের
শাহজাদপুর উপজেলায় ঈদ বোনাস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামে
এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদুল ফিতর এর দিন শনিবার দুপুরে ধানখেত
থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত
সোহেল রানা উপজেলার কায়েমপুর ইউনিয়ন এর সরাতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
পরিবার
সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে একদল যুবক ঈদ বোনাস দেওয়ার
কথা বলে সোহেলকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। এরপর থেকেই
তিনি নিখোঁজ ছিলেন।
পরদিন
দুপুরে পুলিশ উপজেলার মুরুটিয়া-চিনাধুকুরিয়া গ্রামের মাঝামাঝি হাসান সড়কের পাশের একটি
ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় শহীদ এম মনসুর
আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
নিহতের
মা রুবি খাতুন জানান, ছেলের ফোনে বারবার কল আসছিল এবং তাকে বাড়ি থেকে বের হতে নিষেধ
করা হলেও কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে ঈদ বোনাস দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। এরপর
সারারাত সে বাড়িতে ফেরেনি। পরদিন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি
ছেলের মরদেহ শনাক্ত করেন।
তিনি
দাবি করেন, যারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এ
ঘটনায় নিহতের স্বজন ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানিয়েছেন।
অন্যদিকে,
স্থানীয় এক রাজনৈতিক নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠলেও তার পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার
করা হয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10