দোহায় একাধিক বিস্ফোরণ, নিরাপত্তা সতর্কতা জারি করে ঘরে থাকার নির্দেশ

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ , ০২:০০ পিএম

অনলাইন সংস্করণ

কাতারের রাজধানী দোহায় বুধবার (১১ মার্চ) একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদকরা। ইরানের প্রতিশোধমূলক হামলা গালফ অঞ্চলে বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, বর্তমানে নিরাপত্তা হুমকির মাত্রা উচ্চ পর্যায়ে রয়েছে।


জননিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের ঘরের ভেতরে অবস্থান করার এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানালা খোলা জায়গা থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।


তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটির নিরাপত্তা বাহিনী।


সূত্র: এএফপি