দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উপজেলা আওয়ামী
লীগ কার্যালয়ের তালা ভাঙার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতের
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে
আলোচনায় আসে।
প্রায় দুই মিনিট ১৬ সেকেন্ডের ওই
ভিডিওতে দেখা যায়, তারাবির নামাজ চলাকালে ৩০ থেকে ৩৫
জনের একটি দল কার্যালয়ের সামনে
জড়ো হয়। পরে তারা দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকে দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর
রহমানের ছবি টাঙাতে দেখা যায়। এ সময় কয়েকজনকে
স্লোগান দিতে শোনা যায়। কিছুক্ষণ পর তারা দ্রুত
স্থান ত্যাগ করে।
স্থানীয়
সূত্রের দাবি, ঘটনায় জড়িতরা উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং তারা জেলা আওয়ামী লীগের এক নেতার অনুসারী।
তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের
আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য,
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক
পরিবর্তনের পর থেকে বাঘারপাড়া
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছেন, ভিডিওটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তদন্তের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10