দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৬ , ১০:০৪ এএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় আজ (১৫ জুন) সোমবার
বিকেলে উপজেলার প্রণীসম্পদ মিলনায়তনে ডা: আবদুল্লাহ আল মামুনের পদোন্নতি
হওয়ায় বদলি উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রণীসম্পদ দপ্তরের আয়োজনে এক ফেয়ারওয়েল কর্মসূচি
অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত
ছিলেন কাপাসিয়া উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ড: একেএম আতিকুর
রহমান,ডা: মাসুদ মনোয়ার হেসেন ( ডিভিএম), ডা; মাহবুব( ডিভিএম) ডা: রুমান ( নারিশ), কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হাোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল আলম সবুজ, এগ্রো ভেটেনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন প্রতিনিধিগন ও ডেইরী পোল্ট্রি
খামারি উপস্থিত ছিলেন।
উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা বেলায়েত হোসেনের সঞ্চালনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন ডা: আবদুল্লাহ আল মামুন। তিনি
কাঁদতে কাঁদতে বলেন,আমার উপরে অর্পিত সরকারের দায়িত্ব পালনে চেষ্টা করেছি কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি এর ফলাফল কাপাসিয়া
পোল্ট্রি ডেইরী খামারিরা ভাল জানেন। সকল ব্যার্থতা আমার আর সফলতা যদি
হয়ে থাকে তাহলো খামারিদের। এসময় এগ্রো ভেটেনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, ডেইরী ও পোল্ট্রি খামারিদের
ভালবাসায় সিক্ত হয়ে অঝুড়ে কেঁদে ফেলেন।
সভাপতি
হিসেবে কাপাসিয়া উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ড: একেএম আতিকুর
রহমান তার বক্তব্যে বলেন, চাকুরী জীবন হলো যাযাবরের মত। আজ এখানে আবার
দায়িত্বের খাতিরে হঠাৎ করে চলে যেতে হয় অজানা গন্তব্যে।
ডা: আবদুল্লাহ আল মামুন দীর্ঘদিন
কাপাসিয়ায় চাকুরী করেছেন পদোন্নতি নিয়ে চলে যাচ্ছেন নতুন কর্মস্থলে। তিনি নিশ্চয়ই একজন ভালো মানুষ এবং কর্মজীবী মানুষ ছিলেন যেখানে যান সেখানে যেন তার কর্মের মাধ্যমে দেশ ও জাতি ভালোকিছু
দিতে পারেন সেই প্রত্যাশা করি। পরিশেষে তার সুদীর্ঘ আয়ু কামনা করি। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন
এআই ইলেকট্রিশিয়ান মোঃ জামান, কাপাসিয়া ভেটেনারি এসোসিয়েশনের সেক্রেটারি হাসান, মাসুদ, নাভানা কোম্পানির ম্যানেজার আব্দুল্লাহ সাংবাদিকবেলায়েত হোসেন শামীম, শফিকুল আলম সবুজ, এমারত হোসেন সরকার প্রমুখ।
দেশজুড়ে/সবুজ