দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ , ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ
সাবেক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus-এর ‘ভেরি ভেরি ইমপরট্যান্ট পারসন’
(ভিভিআইপি) মর্যাদার মেয়াদ কমানো হয়েছে—এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে
সংশ্লিষ্ট সূত্র।
সম্প্রতি
বিভিন্ন অনলাইন গণমাধ্যমে দাবি করা হয়, তার ভিভিআইপি মর্যাদার মেয়াদ ছয় মাস কমিয়ে
দেওয়া হয়েছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ ধরনের তথ্য
ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
জানা
গেছে, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি একটি
প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে দায়িত্ব
হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য
ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়। এতে বলা হয়, তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) থেকে পূর্ণ নিরাপত্তা ও প্রটোকল সুবিধা
পাবেন।
সেই
অনুযায়ী, দায়িত্ব ছাড়ার পরও তিনি বর্তমানে এসএসএফের নিরাপত্তা সুবিধা পাচ্ছেন। তার বাসভবন ও কর্মস্থলে নিরাপত্তা
নিশ্চিত করা হচ্ছে এবং তার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়া বিদেশ সফরের সময়ও প্রয়োজনীয় নিরাপত্তা সমন্বয় করা হচ্ছে।
প্রজ্ঞাপনটি
তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিবের সইয়ে জারি করা হয় বলে জানা
গেছে। এতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী তাকে এই মর্যাদা দেওয়া
হয়।
উল্লেখ্য,
২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর প্রায় দেড়
বছর দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তিনি পদত্যাগ করেন। দায়িত্ব ছাড়ার কিছুদিন আগে তাকে ভিভিআইপি হিসেবে ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া
হয়।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10