দেশজুড়ে, ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের
নামে আদায়কৃত অর্থ নিয়ে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল
আলমের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
শুক্রবার
রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি
ইঙ্গিত করেন, নতুন সরকারের পক্ষ থেকে চাঁদাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কি না—এ
নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এর
আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়কে যে অর্থ আদায়কে
চাঁদা বলা হয়, তিনি তা সেই অর্থে
চাঁদা হিসেবে দেখেন না। তার ভাষ্য অনুযায়ী, মালিক ও শ্রমিক সমিতিগুলো
নিজেদের কল্যাণমূলক কাজে এ অর্থ ব্যয়
করে থাকে এবং এটি অনেকটা অলিখিত বিধির মতো। তিনি আরও বলেন, যাকে দিতে কেউ রাজি নয় বা জোরপূর্বক
আদায় করা হয়—সেটিকেই প্রকৃত
চাঁদা বলা উচিত।
মন্ত্রীর
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে
সমালোচনার জন্ম দেয়। এ প্রেক্ষাপটে শফিকুর
রহমান তার পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করে লেখেন,
এতে কি চাঁদাকে জাতীয়করণের
ইঙ্গিত দেওয়া হলো? দুর্নীতি রোধের অবস্থান তাহলে কীভাবে নিশ্চিত হবে—এ প্রশ্নও তোলেন
তিনি।
ফেসবুক
পোস্টে তিনি জনগণকে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং এ লড়াইয়ে তাদের
পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিষয়টি নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10