বরিশালে ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৬ , ১০:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিখোঁজরা হলেন হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।

 

হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে নৌকাটি রওনা দেয়। নদীর মাঝপথে পৌঁছালে আকস্মিক ঝড় শুরু হয়। এ সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

 

নৌকায় থাকা আটজন যাত্রীর মধ্যে পাঁচজন পাশ দিয়ে যাওয়া একটি ট্রলারে উঠে প্রাণে বাঁচলেও তিনজন নিখোঁজ হন।

 

খবর পেয়ে স্থানীয়রা নদীতে জাল ফেলে নিখোঁজদের খোঁজ শুরু করেন। পরে উদ্ধার অভিযানে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা যোগ দেন।

 

নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।


দেশজুড়ে /সবুজ