দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার কাহালু
উপজেলায় দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়
আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা
সোয়া ৬টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা
ঘটে।
নিহতরা হলেন
নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ এলাকার রাহিম বিজয় (২৩), চকদেব নুনিয়াপট্টি এলাকার মো.
অপূর্ব (১৮) এবং প্রেম বাঁশফোড় (২০)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
স্থানীয় সূত্র,
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে নওগাঁ
থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বারোমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি
মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই মোটরসাইকেলের
আরোহীরা সড়কে ছিটকে পড়েন।
দুর্ঘটনায়
ঘটনাস্থলেই তিন বন্ধু মারা যান। অপর মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা
তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কাহালু ফায়ার
সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে
এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বীরকেদার ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি
ও অসতর্কভাবে মোটরসাইকেল চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
কাহালু থানার
এসআই ব্রজেন মাহাতো জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ
হস্তান্তর করা হবে।
দেশজুড়ে/সবুজ
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10