দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহাগ শেখ (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিকলীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে মোল্লাহাট পান বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত
সোহাগ শেখ মোল্লাহাট সদরের উদয়পুর গ্রামের দাউদ আলী শেখের ছেলে। তিনি উপজেলা শ্রমিকলীগের
সাধারণ সম্পাদক ছিলেন এবং স্থানীয়ভাবে টিন ও হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয়দের
বরাতে জানা যায়, শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে
রওনা দেন সোহাগ শেখ। পথে মোল্লাহাট পান বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা
দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত
উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
ঘটনার
পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনে এবং মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।
মোল্লাহাট
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, কয়েকদিন আগে সোহাগ শেখের
দোকানের এক কর্মচারীর ওপরও গুলির ঘটনা ঘটেছিল। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসা সংক্রান্ত কোনো বিরোধের জেরেই এসব হামলার ঘটনা
ঘটতে পারে।
পুলিশ
জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান
চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাত ৮টার দিকে সোহাগ শেখের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নুর ইসলাম (২৭) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা–খুলনা মহাসড়কের কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মোল্লাহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দেশজুড়ে/সবুজ