২৩ লাখ কোটি টাকার ঋণ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

দেশজুড়ে, ডেস্ক

দেশজুড়ে, ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৪ এএম

অনলাইন সংস্করণ

রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। প্রেক্ষাপটে নতুন সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দায়িত্ব গ্রহণের সময়ই বড় অঙ্কের ঋণের বোঝা কাঁধে নিতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশি বিদেশি উৎস মিলিয়ে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৫০ হাজার ৯০৪ কোটি টাকায়। চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরএই ছয় মাসে সরকার ব্যাংকিং খাত থেকে নিয়েছে ৬১ হাজার ১৪৮ কোটি টাকা।

সময় বৈদেশিক উৎস থেকে নিট ঋণ এসেছে ১০৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ১৩ হাজার ১০৩ কোটি টাকা। সব মিলিয়ে অর্থবছরের প্রথম ছয় মাসে দেশি-বিদেশি উৎস থেকে সরকারের নতুন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪ হাজার ২৫১ কোটি টাকা।

হালনাগাদ হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত সরকারের মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ২৫ হাজার ১৫৫ কোটি টাকায়।

অন্যদিকে ২০২৫ সালেও ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি ৩২ শতাংশের বেশি ছিল বলে জানা গেছে। অর্থনীতিবিদদের মতে, উচ্চ ঋণভার, ব্যাংকনির্ভর অর্থায়ন এবং বৈদেশিক ঋণ পরিশোধের চাপসব মিলিয়ে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে বড় আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।