বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ৩৭৮ জন প্রবাসী; উদ্যোগ ইউএস-বাংলা–এর

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬ , ১২:২০ পিএম

অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া Biman Bangladesh Airlinesএর ২৭ জন ফ্লাইট বিমানকর্মী দেশে ফিরিয়ে এনেছে US-Bangla Airlines একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও বিশেষ ফ্লাইটে দেশে আনা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানায়, যুদ্ধ পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে পাঁচ দিন ধরে বিমানকর্মীরা United Arab Emirates অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছিলেন। সময় তাঁদের পরিবারপরিজনেরা দেশে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় দায়িত্ববোধ থেকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশের ফ্লাইট বিমানকর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় ইউএস-বাংলা। এতে করে তাঁদের পরিবারের সদস্যদের উদ্বেগ অনেকটাই কমেছে।


এয়ারলাইনসটি আরও জানায়, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে তারা দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে গতকাল একটি ফ্লাইটে ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার Hazrat Shahjalal International Airport অবতরণ করা হয়েছে।


অন্য বিশেষ ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আজ শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


ইউএস-বাংলা জানিয়েছে, এই বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের Airbus A330-300 উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে ভবিষ্যতেও আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে।


দেশজুড়ে/সবুজ