জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা, এসি ২৫ ডিগ্রির নিচে নয়

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ১২:৪৭ এএম

অনলাইন সংস্করণ

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য জ্বালানি বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের তফসিলি ব্যাংকগুলোকে সাশ্রয়ী নীতি অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় অফিসে বিদ্যুৎ ব্যবহারে সংযম এবং যানবাহনে জ্বালানি খরচ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি নীতি বিভাগ (বিআরপিডি)- সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে সম্ভাব্য সংকট মোকাবিলায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে ব্যাংক খাতে বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করতে বলা হয়েছে।


নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা অন্যান্য অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ (এসি) বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত রাখতে হবে। দিনের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনে লাইট এসি বন্ধ রাখতে হবে। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।


জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে উৎসাহিত করা হয়েছে। প্রয়োজনে কার-পুলিং বা শেয়ারিং ব্যবস্থাও চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যানবাহনে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনুষঙ্গিক যাতায়াত ব্যয় সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও সাশ্রয়ী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে আলোকসজ্জা প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সময়সূচি বিধিনিষেধ মেনে চলতে হবে এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ জেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।


এছাড়াবিদ্যুৎ জ্বালানি দক্ষ ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের জ্বালানি সাশ্রয়ী ব্যবহার প্রসঙ্গেশিরোনামে ২০২২ সালের সেপ্টেম্বর জারি করা বিআরপিডি সার্কুলার লেটারের নির্দেশনাগুলোও যথাযথভাবে অনুসরণ করার জন্য ব্যাংকগুলোকে পুনরায় পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

দেশজুড়ে/সবুজ