জ্বালানি তেলের দাম লাফিয়ে বৃদ্ধি: ডিজেল-অকটেন-পেট্রলে লিটারে ১৫–২০ টাকা পর্যন্ত বাড়ল

দেশজুড়ে ডেস্ক

দেশজুড়ে ডেস্ক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ , ১১:২৪ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। এর ফলে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত মূল্য আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

 

নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় ১৫ টাকা বেশি। কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় পৌঁছেছে ক্ষেত্রে বৃদ্ধি ১৮ টাকা।

 

অন্যদিকে অকটেনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। লিটারপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে তা এখন ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ২০ টাকা বৃদ্ধি। একইভাবে পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা ১৯ টাকা বেশি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারের চলমান অস্থিরতার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


দেশজুড়ে/সবুজ