দেশজুড়ে ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ , ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে
অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে যেখানে
প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে সেই একই মুরগি বিক্রি হচ্ছে প্রায় ২৩০ টাকায়।
বাজারসংশ্লিষ্টরা
বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেড়ে যাওয়াই এ দামের মূল
কারণ। বিশেষ করে রমজান মাসকে কেন্দ্র করে মুরগির চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে এর সরাসরি প্রভাব
পড়েছে।
নিউমার্কেট
এলাকার এক বিক্রেতা জানান,
কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। অন্য বিক্রেতারা জানান, অনেক খামারি রমজানের আগেই মুরগি বিক্রি করে দেওয়ায় বর্তমানে সরবরাহ কমে গেছে, যা দামের ওপর
চাপ সৃষ্টি করেছে।
এদিকে
হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ
প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, অল্প সময়ের মধ্যে এতটা দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই বলছেন, আগে যে দামে মুরগি
কিনতেন, এখন তার চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে।
শুধু
মুরগি নয়, মাছ ও সবজির বাজারেও
দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বাজারভেদে পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের নদীর
মাছের দাম আরও বেশি, আর বিভিন্ন প্রজাতির
ছোট মাছের দাম কেজিপ্রতি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত উঠেছে।
সব
মিলিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে, যা নিয়ে উদ্বেগ
বাড়ছে নগরজীবনে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10